ওয়েব এপ্লিকেশনে ডেটাবেসের গুরত্ব অপরিসীম। যেকোন ভাল এপ্লিকেশনে ডেটাবেস লাগেই। যাই হোক ডেটাবেস অনেক আছে এবং সাধারনত রিলেশনাল ডেটাবেস বেশি ব্যবহার করা হয়। কয়েকটি বিখ্যাত ডেটাবেস যেমন মাইএসকিউয়েল (MySQL), ওরাকল (Oracle), পোস্টগ্রি এসকিউয়েল (PgSQL) ইত্যাদি। একটা ডেটাবেসে তথ্য সংরক্ষন করা যায় এবং সেই তথ্য কোয়েরি অনুযায়ী (প্রয়োজন অনুসারে) সাজিয়ে দেখা যায়।

ওয়েবকোচবিডির SQL টিউটোরিয়ালে কিভাবে একটা ডেটাবেসে বিভিন্নভাবে কোয়েরি করা যায় সেটা দেখানো হবে। এসকিউয়েলে শত শত ফাংশন, নিয়ম আছে। এসব ব্যবহার করে ডেটাবেসে জটিল কোয়েরি করা যায়। এমনকি যেকোন গানিতিক অপারেশন করে ডেটাকে প্রসেস করে সেটার ফলাফল দেখা যায়। 

 

একটা ওয়েব এপ্লিকেশনের সাধারনত যেসব কোয়েরি করা দরকার হয় সেসব নিয়ে আমাদের এই টিউটোরিয়াল। আশা করি আমাদের SQL টিউটোরিয়ালগুলি ভালভাবে পড়লে এবং বুঝলে জটিল জটিল কোয়েরি করতে সক্ষম হবেন। আর কিভাবে এসব কোয়েরি কিভাবে এপ্লিকেশনে ব্যবহার করা যায় সেসব আমাদের পিএইচপি ডেটাবেস বিভাগে আছে। এখানে সরাসরি ডেটাবেসে কিভাবে SQL দিয়ে কোয়েরি করা যায় সেসব আলোচনা হবে।

 

বাস্তবে যখন কোন বড় প্রজেক্টে কাজ করবেন কিংবা চাকুরি করবেন তখন আরও বেশি অনুধাবন করতে পারবেন যে, কমপ্লেক্স কোয়েরি করতে পারা কত জরুরী।